ঢাকাSaturday , 29 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের নামে নির্বাচন পিছয়ে তারা দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করছে–রনি

Nadigram
March 29, 2025 9:55 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ২৯ মার্চ শনিবার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আড়িয়া ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম ও সঞ্চালনায় সদস্য সচিব সোহরাব হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি। জনাব রনি বলেন যারা বলেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের উদ্দেশ্যে বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। যারা সংস্কারের নামে নির্বাচন পিছনের কথা বলছে তারা দেশের মানুষের মৌলিক অধিকার থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমি সংস্কার বলতে বুঝি দেশের মানুষের অন্ন, বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা নিশ্চিত করা, কৃষকের সার, বীজ, কীটনাশক, সার সহজ মূল্যে প্রদান করা। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। আগামীতে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদার্ত আহ্বান জানাচ্ছি।অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, সদস্য সচিব আজিজুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, ধনুট উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ, কৃষক নেতা মোঃ হামিদুল হক নাফরু, মোঃ শফিকুল ইসলাম, দিপু শেখ, মোহাম্মদ আজিজুল হক, বিপ্লব, শামীম, জাহিদুল, সোহরাব, আতিক মাস্টার, আবিদুল মাস্টার, এমদাদুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।