ঢাকাWednesday , 16 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Nadigram
April 16, 2025 7:48 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

চৈত্রের বেলা পার করে বৈশাখকে আলিঙ্গনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালির নববর্ষ। ১৪৩২ বাংলা বছরের নতুন দিনকে স্বাগত জানাতে চলছে নানা কর্মযজ্ঞ। বিশ্বের যে কোণেই বাঙালিরা থাকুন না কেন, বাংলা নববর্ষের উদযাপন তাদের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বছরের প্রথম দিনে নতুন পোশাক, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে বাঙালি পালন করে নববর্ষ। সারা দেশের সাথে তাল মিলিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তারের উপস্থিতিতে সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রশাসনের আয়োজিত বৈশাখী মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ও একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বৈশাখী ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙ্গালির ঐতিহ্যবাহী লাঠিয়াবারি খেলা, কাবাডি, রশিটানা, হাড়ি ভাঙ্গা, তেলযুক্ত কলাগাছে আরোহন ও বিস্কুট দৌড় খেলা সহ নানাবিধ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা শেষে নান্দাইল উপজেলা হাসপাতাল, এতিমখানা এবং থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উক্ত শোভাযাত্রায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমির কাজী শামসুদ্দিন, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, পহেলা বৈশাখ এটি বাঙ্গালির ঐতিহ্য। এটা বাঙ্গালির মহা উৎসব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে সকলে আবদ্ধ হওয়া মানেই পহেলা বৈশাখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।