ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কর্মীদের ভালোবাসায় সিক্ত নন্দীগ্রাম উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ

Nadigram
April 20, 2025 10:00 am
Link Copied!

মোঃ মেহেদী হাসান নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলা ও পৌর কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।গত ১৮ইএপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের কমিটি ঘোষণার পর উৎসুক কর্মীদের ভালোবাসায় সিক্ত হন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।এসময় কৃষকদল সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু ও সাধারণ সম্পাদক আঃ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান কৃষকদল নেতা আব্দুল আহাদ রাজিব,মাসুদ রানা মুকুল,আব্দুস সালাম,ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিএনপিভক্ত উৎসুখ জনতা।কৃষকদলের কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নব-নির্বাচিত সভাপতি মিঠু জানান,”এই জনতায় আমার প্রান,বিএনপির আসল শক্তি।আজকের কৃষকদলের সম্মেলনের মাধ্যমে আমাকে উপজেলা সভাপতির দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা  জানাই আমার নেতা,আমার অভিভাবক কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ ভাই,জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক এনামুল হক সুমন ভাইয়ের প্রতি।আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।”উপজেলা কৃষকদলের সঠিক নেতৃত্ব খুজে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেচ্ছা বিনিময় করতে আসা কৃষকদলের কর্মীবৃন্দ ও সাধারণ জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।