ঢাকাThursday , 5 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

Nadigram
June 5, 2025 12:25 pm
Link Copied!

শেখ খাইরুল,রায়গঞ্জ উজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জের রতনা খাতুন (২১) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহটি ঘরে বন্দি রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৪ জুন) সকালে নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত আসামী উপজেলার পাঙ্গাসী গ্রামের বাদশা মিয়ার ছেলে শামীম (২৪)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আসামী শামীম ও তার স্ত্রী রতনা খাতুন ঢাকার গাজীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। এর আগে নিহত রতনা খাতুন উপজেলার ঘুড়কা পুরাতন পাড়া এলাকায় নানা বাড়িতে বসবাস করতেন। ৪ বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক ঝামেলা চলছিলো। তাদের ভাড়া বাসায় তালাবদ্ধ দেখে স্থানীয়রা গত মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে তালা ভেঙে ঘরে প্রবেশের পর লেপ, কম্বল ও কাথা দিয়ে মোড়ানো অবস্থায় খাটের ওপর নিহত গৃহবধূর মরদেহটি দেখতে পায়।

এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় একটি এজাহার দায়ের করেন ওই গৃহবধূর মা জহুরয়া খাতুন (৪৪)।

নিহতর পরিবার বিষয়টি উপজেলার পাঙ্গাসী এলাকার ইউপি সদস্যকে জানালে স্থানীয় এলাকাবাসী আসামী শামীম হোসেনকে আটক করে বেঁধে রাখে। পরে ঘটনাস্থল থেকে রায়গঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বাসন থানার এসআই আবু সাঈদ ও এএসআই আউলাদ তাকে আটক করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, গৃহবধূকে হত্যার ঘটনায় স্থানীয় জনতা আসামীকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বাসন থানার এসআই আবু সাঈদ ও এএসআই আউলাদ তাকে আটক করে এজাহার দায়ের করা থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।