ঢাকাSunday , 15 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সরঃ আজিজুল হক কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক শাকিল,সিনিঃ যুগ্ম আহ্বায়ক,বিপ্লব ও সদস্য সচিব,আল আমিন

Nadigram
June 15, 2025 7:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার অধীনস্থ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের দীর্ঘ ১৪ বছর পর মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। গত ৪ জুন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রজিবুল ইসলাম শাকিল কে আহ্বায়ক, আতিকুল ইসলাম বিপ্লবকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও রাফিউল আল আমিনকে সদস্য সচিব করে ৫৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি পেয়ে উল্লাসিত ও আনন্দিত ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ, তৃণমূল নেতা কর্মীরা বলছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা যর্থাযথ জায়গায় উত্তীর্ণ হয়েছে এখন সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করবে বলে আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সাথে কথা বললে তিনি জানান, শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চাহিদা অনুযায়ী ছাত্র রাজনীতিকে গতিশীল ও ত্বরান্বিত করতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকেই নেতৃত্বে দেওয়া হয়েছে , এদিকে কমিটি অনুমোদন হওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক টিম ও বগুড়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।