মো: নুরআলম নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধনুটে ৩১ দফা তুলে ধরে জনসংযোগ কর্মসূচি ও পথসভ চালিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য কে. এম মাহবুবার রহমান হারেজ
রবিবার দুপুরে ধনুট উপজেলার হুকুম আলী বাজার, ধনুট বাজার গোপালনগর বাজার খাটিয়াল বাজার সহ বিভিন্ন জনবহুল স্থানে গণসংযোগ চালান বিএনপির এই জননন্দিত নেতা সহ কর্মীরা।
গণসংযোগে মাহবুবার হারেজ বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আনবে। বিএনপি ক্ষমতায় গেলে যেসব কাজ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে তা ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়েছে।”
বগুড়া -৫(শেরপুর -ধনুট) আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, “বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এই দেশকে গড়ে তোলতে চায়। দলের প্রতিটি নেতাকর্মী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ৩১ দফার সমর্থনে এই গণসংযোগ প্রচার চালানো হচ্ছে।”
জননন্দিত গণ মানুষের এই নেতা আরো বলেন “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বার বার নির্যাতনের শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমার মত আরও অনেক নেতাকর্মী দলকে ভালবেসে লড়াই-সংগ্রাম-আন্দোলনে সামনের কাতারে থেকেছেন। সবাইকে ঐক্যবদ্ধ করেই আগামী দিনে দলকে ক্ষমতায় নিয়ে যেতে কাজ করতে হবে।”

