ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাহালুতে ডেলটা লাইফ ইন্সুরেন্সের মৃত্যু দাবি চেক প্রদান

Nadigram
July 28, 2025 11:04 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

কাহালু উপজেলার উলট্ট (মধ্যপাড়া) গ্রামের মৃত ইসমাইলের স্ত্রী মোছাঃ তানজীলা’র হাতে ১ লাখ ২ হাজার টাকার চেক প্রদান করেন স্বনামধন্য ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বগুড়া জেলা ডেপুটি ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রেজা।
“ডাঃ আব্দুল মান্নান সড়ক” এ অবস্হিত “কাহালু ইউনিট অফিস” প্রাঙ্গনে ২৭ জুলাই রবিবার বিকেল ৪ টায় এ চেক প্রদান করা হয়। উল্লেখ্য, তার জমাকৃত টাকার পরিমাণ ৩৬০০০ টাকা।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু’র ইউনিট ম্যানেজার এস.টি. আলম (সবুজ), কাহালু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী মমতা আরজু (কবিতা), সংগঠক মোছাঃ রোকসানা বেগম, ফাতেমাজ্জোহরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিট হিসাবরক্ষক মোছাঃ শাহিদা বেগম, মোছাঃ মোর্শেদা, মোছাঃ রহিমা, মোঃ রাশেদা বেগম, রেনুকা সরকার, মোঃ মোরছালিন, তানভির রহমান, মোঃআল-ইয়াশা খান (লুত) সহ স্হানীয় ব্যক্তিবর্গ।

ডেপুটি ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রেজা বলেন, “একমাত্র ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বীমা মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের এক সপ্তাহের মধ্যেই বীমা দাবি পরিশোধ করা হয় এবং মৃত দাবি সহ অন্যান্য দাবির চেক দ্রুত সময়ে প্রদান করে থাকে,এবং সকল জনসাধারণকে বীমার আওতায় আসার জন্য আহ্বান করেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।