ঢাকাSunday , 3 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে রাস্তার বেহাল দশা,চরম ভোগান্তি এলাকাবাসী

Nadigram
August 3, 2025 11:24 am
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বাঁশো বাজার থেকে কালাসিংড়া গ্রামে মধ্যে দিয়ে থালতা মাঝগ্রাম পর্যন্ত আনুমানিক পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।এই ৫ কিলোমিটারের রাস্তা এক হাঁটু করে প্রতিবছর ভারী বৃষ্টির কারণে কাঁদামাটি হচ্ছে। রাস্তা নিয়ে ভোগান্তি মধ্য রয়েছে স্থানীয় জনগণরা।যে রাস্তা দিয়ে চলাচল হাজারো মানুষের।কিন্তু রাস্তা মেরামত করা হচ্ছে না এটাই বলেছেন স্থানীয় জনগণরা।

সাধারণ জনগণ বলেন:যে এই রাস্তা নিয়ে তারা অনেক সমস্যায় রয়েছেন।তারা ঠিক মত কোন গাড়ি মোটরসাইকেল,অটো ইজিবাইক,ভ্যান বের হতে পারতেছে না।ছোট বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারে না।ভারী বৃষ্টি হলে তাদের ঘরে বসে থাকতে হয়।এমনকি রাস্তা ভেঙ্গে চলে যাচ্ছে। তারা এ রাস্তা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলছেন জনপ্রতিনিধিরা বলেন রাস্তা করে দেব।কিন্তু আজও এ রাস্তাটি করা হয়নি।যুগ যুগ ধরে এই পাঁচ কিলোমিটারের রাস্তা আজও পড়ে আছে।কিন্তু কোন জনপ্রতিনিধিরা আজও মেরামত করতেছে না।

আমি এলাকা স্থানীয় জনপ্রতিনিধি সাথে কথা বললে তিনি জানান খুব শীঘ্রই এ রাস্তা করে দেবেন।আরো জানান এখন স্হায়ী কোন সরকার নেই,তবে হাতে বাজেট এলে তিনি এ রাস্তা করে দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।