ঢাকাWednesday , 20 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nadigram
August 20, 2025 1:41 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২ এর দিকনির্দেশনায় ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ১২টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল নাটোর-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে রামারচরস্থ রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মোঃ সাহাজুল বিশ্বাস (৪৮) কে ১৬৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহাজুল বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ৪নং হোগলবাড়ীয়া ইউনিয়নের মুসলিম নগর (পূর্ব মহিষকুন্ডি) গ্রামের মৃত এয়ার আলী বিশ্বাসের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া থেকে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।