ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Nadigram
September 2, 2025 1:36 pm
Link Copied!

মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল বের হয়।

আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঢাকঢোল ও শ্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন। মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। তারা হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অগ্রপথিক দল। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে চলছে। বক্তারা বর্তমান সরকারের নানা ব্যর্থতা ও গণতন্ত্রের সংকট তুলে ধরে বিএনপির পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।