ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশে নিপুণ রায়

Nadigram
September 3, 2025 9:02 pm
Link Copied!

আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, কামারখন্দ বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জব্বার আকন্দ, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. ওয়াদুদ তুহিন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলো।

সমাবেশে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।
অনুষ্ঠানের আয়োজন করে রাজাপুর ইউনিয়ন বিএনপি।

সমাবেশে প্রধান বক্তা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। রাষ্ট্রীয় যন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেননি এই দমন-পীড়নের কারণে। তবে তিনি ছাত্র আন্দোলনের অভিভাবকের ভূমিকা পালন করে আসছেন।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ এই নির্বাচনে তাদের অধিকার আদায় করে নেবে। কিন্তু এখনও ষড়যন্ত্র চলমান। পিআরের নামে ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। জনগণ আর প্রতারিত হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।