আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহযোগিতায় “মধ্যভদ্রঘাট সাকিনস্থ কাশেমের মোড়ের পশ্চিমে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর” এ অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-চকমথুর, ইউনিয়ন-মথুরাপুর, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ কে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লোকচক্ষুর আড়ালে মজুত রাখতো এবং তা বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করতো।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

