মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিরাজগঞ্জ-এর একটি চৌকস দল অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ১২টা ১৫ মিনিটে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মোছাঃ লুনা বেগম (৩৫), পিতা— মোঃ পিয়ারুল ইসলাম, সাং— মুড়ালীপুর, থানা— দামকুড়া, জেলা— রাজশাহীকে আটক করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন, হেরোইন ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ২১০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লুনা বেগম দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসযোগে হেরোইন পরিবহন করে ঢাকাসহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছিলেন।
তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

