ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালতে মিথ্যা মামলার প্রতিবাদে কাটাবাড়ীয়ার এলাকাবাসী।

Nadigram
September 27, 2025 11:42 pm
Link Copied!

মোঃ শিবলু রহমান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।

বগুড়ার শাজাহানপুর উপজেলার ৪নং আড়িয়া ইউনিয়নের গ্রাম আদালতের বিচারক মোঃ আতিকুর রহমানের কাছে মিথ্যা মামলার প্রতিবাদ করার জন্য ৪ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত হয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের বিচারক মোঃ আতিকুর রহমান, চেয়ারম্যান ৪ নং আড়িয়া ইউনিয়ন পরিষদ। ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য হাফেজ মোঃ সাইদুর রহমান, ইউপি সদস্য তাজুল ইসলাম (বেলাল) ও মহিলা ইউপি সদস্যা মোছাঃ মাসুদা বেগম।

আরো উপস্থিত ছিলেন:- আড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ দেলোয়ার হোসেন মাসুদ, মোঃ রেজাউল করিম (রেজা)
আড়িয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ সোহরাব হোসেন সহ কাটাবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মসজিদ কমিটির আরো অনেক ছিলেন আজিজুর রহমান, মনজুরুল ইসলাম (লাল মিয়া), লুৎফর রহমান, নুর উদ্দিন, শাজাহান, বাচ্চু, শফিকুল ইসলাম, আতিকুর রহমান, মনসুর হেলাল, টুনু মিয়া, প্রমুখ।

গ্রাম আদালতের বিচারক মোঃ আতিকুর রহমান সহ ইউপি সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাদী এবং বিবাদী উভয়কে ইউনিয়ন পরিষদ হইতে দিন ধার্য করিয়া নোটিশের মাধ্যমে জানানো হবে, সেই দিন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত পরিচালনা করে মিথ্যা মামলার বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে। এই কথা বলে এলাকার সাধারণ জনগণকে গ্রাম আদালতের বিচারক মোঃ আতিকুর রহমান চেয়ারম্যান আশ্বস্ত করেছেন।

শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, উপজেলা নয়টি ইউনিয়নের মধ্য অনেক সুনামধন্য চেয়ারম্যান রয়েছে। আড়িয়া ইউনিয়ন বাসীর দাবি গ্রাম আদালত পরিচালনায় সবাই আতিকুর রহমানের কাছে হার মেনেছে।

আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানকে আড়িয়া ইউনিয়নের জনসাধারণ খুব সম্মান করেন। তিনি আড়িয়া ইউনিয়নের সাধারণ জনগণের কাছে শ্রেষ্ঠ গ্রাম আদালতের বিচারক হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।