ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ১২টি পূজা মন্দির পরিদর্শন করলেন আমিরুল ইসলাম খাঁন আলিম

Nadigram
September 30, 2025 1:35 pm
Link Copied!

আল-আমিন হোসেন, প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির নেতা আমিরুল ইসলাম খাঁন (আলিম)।সোমবার দিনব্যাপী তিনি ইউনিয়নের মোট ১২টি পূজা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সাধারণ পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও আয়োজকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “দুর্গাপূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বার, ইউপি সদস্য তুহিন মেম্বার, শাহ আলম মেম্বার ও নুরনবী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সহ স্থানীয় বিএনপি,ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে আমিরুল ইসলাম খাঁন আলিম প্রমাণ করেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই হচ্ছে তাদের রাজনীতির মূল লক্ষ্য।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, আমিরুল ইসলাম খাঁনের এ পরিদর্শন তাদের অনুপ্রাণিত করেছে। তার মতামত ও দিকনির্দেশনা দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ১২টি পূজা মন্দিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।