ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বাবার হত্যার বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন

Nadigram
October 4, 2025 4:30 pm
Link Copied!

 

নান্দাইল প্রতিনিধিঃখাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের নীরিহ কৃষক আব্দুল মন্নাছের হত্যাকারী একই গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র আবুল কালাম গংদের গ্রেফতার সহ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের কন্যা মাহমুদা আক্তার।শনিবার (৪ঠা অক্টোবর) ১২ ঘটিকার সময় নিহতের পরিবারের আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মেয়ে মাহমুদা আক্তার।তিনি বলেন আমার বাবাকে ২০১৫ সনের ১৫ ফেব্রুয়ারি নির্মম ভাবে পিঠিয়ে হত্যা করে।হত্যার পর থেকে আসামীদের ভয়ে অদ্যবধি পর্যন্ত আমরা বাড়ি ছাড়া,আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আবুল কালাম ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।