ঢাকাSaturday , 28 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

USAN এর ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট স্কোয়াড এর জয়

Nadigram
December 28, 2024 8:47 pm
Link Copied!

মোঃ মেহেদী হাসান,নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

নন্দীগ্রাম উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম (USAN) কর্তৃক একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। শুক্রবার (২৭/১২/২৪) বিকেল ৪ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সংগঠন টির সভাপতি মো: মাহদী হাসান আল আমিন (পাবিপ্রবি) কে অধিনায়ক করে ‘প্রেসিডেন্ট স্কোয়াড’ এবং সংগঠন টির সাধারণ সম্পাদক মো: তাজিজুল ইসলাম তুহিন (শেকৃবি) কে অধিনায়ক করে ‘সেক্রেটারি স্কোয়াড’ নামক দুইটি দল গঠন করা হয়।

খেলায় প্রেসিডেন্ট স্কোয়াড ৩-১ গোলের ব্যবধানে সেক্রেটারি স্কোয়াড কে পরাজিত করে। প্রেসিডেন্ট স্কোয়াডের রবিউল ইসলাম (রাবি), জিলহাজ্ব আবেদীন জোহা (হাবিপ্রবি) ও নাছিম উদ্দীন (রাবি) একটি করে গোল করেন। প্রথমার্ধের শুরুতে প্রেসিডেন্ট স্কোয়াড এর অধিনায়ক মো: মাহদী হাসান আল আমিন ডিবক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পেয়ে সেক্রেটারি স্কোয়াডের হয়ে একমাত্র গোলটি করেন হুজাইফা আহমেদ শাওন (হাবিপ্রবি)।

খেলা আরম্ভের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।