ঢাকাSaturday , 10 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে : সাবেক এমপি কিরণ

Nadigram
August 10, 2024 7:37 pm
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেছেন, ছাত্র-জনতার দূর্বার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। কোন স্বৈরশাসক কখনোই চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে নাই। অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই নিষ্পাপ শিক্ষার্থীদের হত্যা করতে স্বৈরাচারী হাসিনার সরকারের হাত কাঁপেনি। অত্যাচারী, জুলুমকারীদের পতন অনিবার্য। কারণ হাসিনার শুধু ক্ষমতাই ছাড়তে হয়নি, ন্যাক্কারজনকভাবে পালিয়ে যেতে হয়েছে তাকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষে কবর জিয়ারত, সমবেদনা ও  নগদ সহায়তা প্রদানের জন্য শনিবার (১০ আগস্ট ২০২৪) দিনব্যাপী শরীয়তপুরের বিভিন্ন এলাকায় গিয়ে পথসভা সহ বিভিন্ন কর্মসূচীতে যোগদিয়ে এসব কথা বলেন তিনি। এছাড়াও শরীয়তপুরের তিন শহীদ পরিবার’কে মাসিক অর্থ সহায়তার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার দাবিতেই একটি অন্তর্বর্তীকালিন সরকার গঠন হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, এখানে কে কোন ধর্মে তার বিষয় নয়। বিষয় একটাই সবাইকে নিরাপদে ও শান্তিতে রাখতে হবে। নতুন প্রজন্মকে ঠাণ্ডা মাথায় এগিয়ে চলতে হবে। কারণ, তারাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের রায়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

সাবেক এমপি কিরণ আরও  বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ উন্নয়নে নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিচারবহির্ভূত হত্যা করেছে। ভিন্নমত হলেই হত্যা, গুম, জেল, জুলুম নির্যাতন করেছে। এমনকি আয়নাঘর নামে একটি গোপন স্থানে দিনের পর দিন তাদের আটকে নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। তারা শান্তিতে থাকতে চায়। স্বৈরাচারী আওয়ামী লীগের দুর্বিষহ শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার শক্তিতেই দেশের মাটি ও মানুষের মুক্তি অর্জিত হয়েছে। ফিরেছে অধিকার।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ মাহবুব মোর্শেদ টিপু, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সহ-প্রচার সম্পাদক মৃধা নজরুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আফজাল হোসেন, সদস্য এ্যাড. এনামুল হক এনাম, জাজিরা উপজেলার সভাপতি বজলুর রশিদ সিকদার, জেলা যুবদল নেতা আলী আহম্মেদ মোল্যা, ডিএম কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা ইলোরা হাওলাদার, জিয়াউর হক মোল্যা, সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্যা, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, ইমাম মোল্যা সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

পরে জেলা শহরের ধানুকায় এবং তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার বিভিন্ন এলাকায় পথসভা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।