ঢাকাFriday , 20 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

এনডিপির উদ্যোগে নলকা ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন সভা অনুষ্ঠিত

Nadigram
June 20, 2025 10:58 pm
Link Copied!

এসকে,রাজু রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

এনডিপির উদ্যোগে ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম ফরমেশন সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডঃ এমপাওয়ারহার প্রজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সকল ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১৭ জুন নলকা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার মোছা. হাসমত আরা, ৪,৫ ও ৬ এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. মঞ্জুয়ারা খাতুন ও মোছা. নুরন্নাহার খাতুন। এছাড়াও অত্র ইউনিয়নের সদস্য সচিব মো. হারুনুর রশিদসহ গন্য মান্য ব্যাক্তি বর্গ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। সভা সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম এ্যাসোসিয়েট এস,এম সোহেল রানা এবং উক্ত প্রজেক্টের উপজেলা ফ্যাসিলেটর মোছা. রেশমা খাতুন। সভায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এমপাওয়ার হার প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আজকের সভার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে নারীর ক্ষমতায়ন বিষয়ে কাজ করার জন্য বা তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য উক্ত প্রজেক্টের আওতায় ৩০ সদস্য বিশিষ্ট নলকা ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠন করা হয়। তার মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোছা. রুবিয়া খাতুন, সহসভাপতি মো. সেলিম সেখ, সম্পাদক মোছা. ইসরাত জাহান ইভা, সহ সম্পাদক মো. রাসেল আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোছা. আছমা খাতুনকে উপস্থিত সকলে সর্ব সম্মতিক্রমে দায়িত্ব প্রদান করেন। সভার সভাপতি সহ উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রজেক্টটি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সার্বিক সহযোগিতা করবেন বলে বক্তব্য পেশ করেন। আরো বলেন এই কমিটি প্রতিটি গ্রামে এবং প্রতিটি পাড়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।