ঢাকাSaturday , 8 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে টিকটক করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Nadigram
June 8, 2024 8:54 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রীজে গাড়ির ছাদ খুলে টিকটক করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ জুন) ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজের ওপর যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও (টিকটক) করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।

ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।