ঢাকাThursday , 9 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিল ভাইস চেয়ারম্যান সেলিম ও সুলতানা

Nadigram
May 9, 2024 2:09 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) , কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন খলিলুর রহমান সিরাজী। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আশরাফুল আলম পেয়েছেন ২৫হাজার ৬০৪ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সেলিম হোসেন তালা প্রতীকে ৩৭ হাজার ৪৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে শাহিনুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা হক হাঁস প্রতীকে ৩৩ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌসী ফুটবল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২৩০ ভোট। বুধবারে রাত সাড়ে দশটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৩.৯৪ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।