ঢাকাTuesday , 20 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Nadigram
February 20, 2024 6:08 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শিক্ষা পদক-২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল এগারটায় উপজেলা পরিষদ মাঠের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা পরিষদ খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা । একই সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা, নাচ, গান, একক অভিনয়, চিত্রাঙ্গণ প্রতিযোগিতা। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।