স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ১ হাজার ৯০০ জন অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) সকাল নয়টা থেকে প্রায় দিনভর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সোনামুখি ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ও ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগন। ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, পবিত্র ঈদ – উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুঃস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

