ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজীপুরে অটো ভ্যানের চাপায় প্রাণ গেল কিশোরীর

Nadigram
March 1, 2024 8:09 am
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর টু শেরপুর মহাসড়ক পার হতে গিয়ে নুরানি নামের এক মাদরাসার ছাত্রী অটো ভ্যানের চাপায় নিহত হয়েছে। সে কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কলেজ পাড়া নান্নু মিয়ার মেয়ে নুরানি খাতুন বয়স (৭) বছর।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নান্নু মিয়ার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে. আজ সকালে তার স্ত্রী বাড়ি থেকে সোনামুখী নুরানি হাফিজিয়া মাদরাসায় শিক্ষা দানের জন্য নিয়ে যাচ্ছিলো চালিতাডাঙ্গা মোহাম্মাদ নাসিন মহিলা কলেজের পশ্চিম পাশে। রাস্তা পার হতে গিয়ে বিপরিত থেকে ধেয়ে আশা একটি অটো ভ্যান তাকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, এতে তার বুকে মারাত্মক ভাবে আঘাত পায়। তার স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য বগুড়া ধুনটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে কাজীপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন. বিষয়টি শুনেছি তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।