মোঃ রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি বাগবাটি ইউনিয়নে জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২ডিসেম্বর ) দুপুর ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী খেলার মাঠে , জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জুলফিকার হায়দার ফিরোজ মাস্টার, টুর্নামেন্ট পরিচালক কমিটির ও সহ সভাপতি বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য, প্রকৌশলী তানভীর শাকিল জয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমজাদ হোসেন, সভাপতি, ২নং বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ ইউসুফ আলী,সাধারণ সম্পাদক, ২নং বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগ,মোঃ মোহাম্মদ রায়েল তালুকদার সাংগঠনিক সম্পাদক ২ নং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ,মোঃ আবু হানিফ মল্লিক সম্পাদক টুর্নামেন্ট পরিচালক কমিটি, মোঃ আরিফুল ইসলাম আরিফ সভাপতি ২ নং বাগবাটী ইউনিয়ন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

