ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

Nadigram
June 21, 2025 7:27 pm
Link Copied!

এসকে,রাজু রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।তিনি লিখিত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের বিএনপির চার সংসদ সদস্য পদপ্রার্থী নওগাঁ হযরত হাজী শাহ সুফি জিন্দানী (রহ.) এর মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা স্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তাকে জামাত-শিবিরের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। যা ষড়যন্ত্রমূলক।সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. মো. কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল হকসহ রায়গঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।