ঢাকাThursday , 9 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন কিশোর রায় চেয়ারম্যান, জুয়েল ভাইস চেয়ারম্যান, শিল্পী মহিলা ভাইস চেয়ারম্যান

Nadigram
May 9, 2024 2:07 pm
Link Copied!

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি।

জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পত্র ও প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৪ টি কেন্দ্রে কাপ -পিরিচ প্রতীকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন‌ ১৯ হাজার ৯ শত ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান এম‌ এ মোঈদ ফারুক পেয়েছেন ১৫ হাজার ১শত ৮৮ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন ১২ হাজার ৩ শত ৬৩ ভোট।

বুধবার (০৮ মে) সকাল ৮ টা থেকে ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোঃ জুয়েল আহমেদ ২১ হাজার ৩শত ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকে মোঃ আব্দুস শহীদ পেয়েছেন ১৩ হাজার ২শত ৭৯ ভোট।

ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯ হাজার ৫শত ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে রঞ্জিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭শত ৭৯ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।