ঢাকাThursday , 1 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বাংলাদেশ তৃণমুল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মতবিনিময় সভা

Nadigram
August 1, 2024 9:56 am
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে ঢাকায় মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই ২০২৪) বিকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিটিএসএফ এর অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিটিএসএফ এর উপদেষ্টা ও বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিটিএসএফ এর মহাসচিব মো. আল-আমিন শাওন।
বিটিএসএফ এর ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিটিএসএফ এর অতিরিক্ত মহাসচিব মোঃ ছানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বিটিএসএফ এর ভাইস-চেয়ারম্যান হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব শাহজালাল ভূইয়া সজীব, যুগ্ম মহাসচিব মো. মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এটিএম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খাঁন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ সাহিদ উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ এর শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সোহাগ সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, সমাজ কল্যাণ সস্পাদক মাফিদা রহমান চৌধুরী, এনামুল হক, কাজল আক্তার সহ বিটিএসএফ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।