ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে এক কৃষকের বাড়িতে ১৫টি বিষধর সাপ, আতঙ্কে এলাকাবাসী নিজস্ব প্রতিবেদক:

Nadigram
October 2, 2025 2:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউতা গ্রামে এক কৃষকের বাড়ি থেকে একে একে ১৫টি বিষধর সাপ বেরিয়ে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সাপগুলো মেরে ফেলেছে বলে জানা গেছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে এই ঘটনাটি ঘটে।

গ্রামের বাসিন্দারা জানান, কৃষক আব্দুল লতিফের বাড়িতে হঠাৎ করে একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে উপস্থিত লোকজন সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, এসব সাপ ছিল কিং কোবরা প্রজাতির, যা খুবই বিষধর হিসেবে পরিচিত।

সাপগুলো কোথা থেকে বা কীভাবে সেখানে এল—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে এখনো উদ্বেগ বিরাজ করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।