ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় তিলা ঘুঘু শিকার: এয়ারগানসহ একজনের জরিমানা

Nadigram
August 7, 2025 6:22 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ

গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) পরিচালিত অভিযানে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকা থেকে একটি নিষিদ্ধ এয়ারগান, ১৭টি গুলি ও একটি তিলা ঘুঘুর (Spotted Dove) মৃতদেহসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগের টিম। অভিযানে সহায়তা করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।

অভিযানটি পরিচালিত হয় বিভাগীয় বন কর্মকর্তা, রাজশাহী এর নির্দেশনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর একটি টিমের মাধ্যমে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০২১ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বন্যপ্রাণী নিধন প্রতিরোধে এয়ারগান বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। সকলকে বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।