ঢাকাWednesday , 8 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর রাণীনগরে চোলাই মদ সহ গ্রেফতার(১) এক

Nadigram
May 8, 2024 7:33 pm
Link Copied!

মির্জা ফয়সাল মাহীর (প্রতিবেদক):

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) সহ আজিজার রহমান (৬৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজার রহমান কাশিমপুর সরদারপাড়া গ্রামের মৃত আফসার সরদারের ছেলে। রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ জানান, নিজ বাড়িতে আজিজার চোলাই মদ তৈরি করে বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে থানা পুলিশ অভিযান চালায়।

অভিযানে মাদক ব্যবসায়ী আজিজারকে গ্রেফতার করা হয়। এরপর তার বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গীনায় মাটির নিচ থেকে ড্রাম ভর্তি চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় রাতেই আজিজারের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়।
মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আজিজারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।