ঢাকাSaturday , 9 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর রাণীনগরে সাবেক এমপি’র বাগানের কলাগাছ কাটলো দূর্বৃত্তরা

Nadigram
March 9, 2024 10:55 pm
Link Copied!

মির্জা ফয়সাল (মাহীর):

নওগাঁর-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের গড়ে তোলা বাগানের অন্তত ৯৫টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে রানীনগর-নওগাঁ সড়কের পশ্চিম বালুভরা এলাকায় গড়ে তোলা বাগানের গাছগুলো কেটে দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আনোয়ার হোসেনের ছেলে রাহিদ সরদার জানান, উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় তার বাবা প্রায় এক বিঘা জমি কিনেছেন। সেখানে মাটি ভরাট করে সাত-আট মাস আগে দু’শতাধিক কলাগাছ রোপণ করেন।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে অন্তত ৯৫টি কলাগাছ কেটে ফেলেছে জানিয়ে রাহিদ সরদার বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।