ঢাকাThursday , 16 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ইজারাদার সাইদুল ইসলাম চৌধুরীর ছোঁয়ায় বদলে যাবে শতবর্ষি রতনকান্দি হাট দাবি ক্রেতা-বিক্রেতার

Nadigram
May 16, 2024 6:33 pm
Link Copied!

মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ

সরকারি বিধিমালা অনুযায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী রতনকান্দি হাটের ইজারাদার হিসেবে দায়িত্ব পেলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ সাইদুল ইসলাম চৌধুরী। অপরদিকে হাটে আগত সাধারণ ক্রেতা বিক্রেতাদের দাবি নতুন ইজারাদারের ছোঁয়ায় বদলে যাবে ঐতিহ্যবাহী রতনকান্দি হাট ।

বুধবার (১৫ মে) সরজমিন গিয়ে জানা যায়, চলতি বছরের বাংলা ৩০’শে চৈত্র,ইংরেজি ১৩’এপ্রিল হতে রতনকান্দি হাটের ইজারার মেয়াদ শেষ হয়। তারপর সিরাজগঞ্জ সদর উপজেলাধীন শতবর্ষী এই রতনকান্দি হাট বাংলা ১৪৩১ সালের ১ লা বৈশাখ হতে ৩০ শেখ চৈত্র পযর্ন্ত সালের জন্য ১ বছর মেয়াদে ইজারা গ্রহনের নিমিত্তে গত ৩১/০৩/২০২৪ তারিখে মোঃ সাইদুল ইসলাম এর দাখিলকৃত দর সর্বোচ্চ হওয়ায় হাট-বাজার ইজারা দরপত্র মূল্যায়ন কমিটির ৩১/০৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন -২ , ঢাকা এর ০৫ মে ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০৪১.৩১.০৩৫.১২.৫৩৬ নং স্বারকের অনুমোদন এবং জেলা প্রশাসক এর কার্যালয় স্থানীয় সরকার শাখা সিরাজগঞ্জ এর ০৬ মে ২০২৪ তারিখের ৪৬.৪৩.৮৮০০.০০৫.০৪.০০৫.২৩.৩২৬/০১(০৪) নং স্বারকের নির্দেশনার প্রেক্ষিতে মোঃ সাইদুল ইসলাম পিতাঃ মৃত ওসমান চৌধুরী, গ্রামঃ বেজগাতী, ডাকঘরঃ ফুলকোচা, উপজেলাঃ সিরাজগঞ্জ সদর জেলাঃ সিরাজগঞ্জ কে ঐহিত্যবাহী রতনকান্দি হাটের ইজারাদার মনোনীত করা হয়েছে । বিধি মোতাবেক প্রদত্ত জামানত বাদে উদ্বৃত দরের অবশিষ্ট ৭৫‌% অর্থ এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৫% ভ্যাট ও ১০% আয়কর বাবদ সর্বমোট ১, ১৯, ০৮, ০০০.০০ অর্থ আগামী (৭) সাত দিনের মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার ০১২১৩৩০০১২১৪৪ নং হিসাবে জমা করে জমার রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে দাখিলপূর্বক – (৩০০) তিনশত টাকার নন- জুডিশিয়াল ষ্টাম্পে চুক্তিনামা সম্পাদন করার অনুরোধ জানানো হয় । এবং হাটের নতুন ইজারাদার যথাসময়ে অর্থ জমা সহ সরকারি বিধি মানায় গত ০৬ মে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মনোয়ার হোসেন এর স্বাক্ষরিত স্বারক সম্বলিত চিঠি তে হাটের নতুন ইজারাদারকে সরকারি নীতিমালা অনুযায়ী হাটের দায়িত্ব বুঝে দেওয়া হয় ।
গত ০৬ মে ২০২৪ তারিখে নতুন ইজারাদার কে দায়িত্ব দেওয়ার পর ০৮ মে মহামান্য হাইকোর্ট থেকে একটি স্ট্যাচ্ছকো আসায় ইজারাটি স্থগিত করা হয় পরবর্তীতে হাইকোর্ট থেকে ইজারা বৈধ বিবেচিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ রকিবুল হাসান নতুন ইজারাদার কে হাটের দায়িত্ব বুঝিয়ে দেন ।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন সরেজমিন বার্তাকে জানান, সরকারি বিধিমালা অনুযায়ী গত ৬ মে নতুন ইজারাদার কে হাটের দায়িত্ব দেওয়া হয়। তার প্রেক্ষিতে গত ০৮ মে ইজারার উপর হাইকোর্ট থেকে একটি স্ট্যাচ্ছকো আসায় ইজারাটি স্থগিত করা হয় পরবর্তীতে হাইকোর্ট থেকে হাটের ইজারা বৈধ বিবেচিত হওয়ায় গতকাল ১৪ মে আমার উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ রকিবুল হাসান হাটের নতুন ইজারাদারের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসেন ।

এ বিষয়ে হাটের নতুন ইজারাদার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী আমাদের এর সাথে মুঠোফোনে জানান, সরকারি বিধিমালা অনুযায়ী আমি শতবর্ষী এই রতনকান্দি হাটের ইজারা পেয়েছি । আমি রতনকান্দি ইউনিয়নবাসী কে সাথে নিয়ে হাটের উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।