ঢাকাTuesday , 27 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Nadigram
February 27, 2024 5:46 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি:

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এই শ্লোগানকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম পৌরসভায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। মঙ্গলবার বেলা ১২ টার দিকে পৌরসভার চত্বরে র‌্যালি শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ । এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে পৌরসভার বিভিন্ন দপ্তরগুলো পরিদর্শন করেন মেয়র আনিছুর।নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন,দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মিলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর ‌। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।