ঢাকাMonday , 19 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে অগ্রণী ব্যাংকে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Nadigram
February 19, 2024 9:26 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ শাখার বিদায়ী ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ছামছুল আলমকে সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সেলিম রেজাকে বরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত রোববার রাতে নন্দীগ্রাম পৌর শহরের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অগ্রণী ব্যাংক পিএলসি শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল করিম, জাকওয়ান এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী আলহাজ¦ ইউনুস আলী। উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ক্লিনিকের পরিচালক আল মাসুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ব্যবসায়ী আরব আলী প্রমুখ। উল্লেখ্য, ২০২১ সালের ১৭ ফেব্রæয়ারি অগ্রণী ব্যাংক পিএলসি নন্দীগ্রাম শাখায় যোগদান করেন ছামছুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।