ঢাকাFriday , 6 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়

Nadigram
September 6, 2024 10:49 am
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে ২নং সদর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ২নং সদর ইউনিয়ন বিএনপি অফিসে উপজেলা বিএনপি নেতা কর্মীদের সাথে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। ২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এল আর এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার,  সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, ২নং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ। মত বিনিময়কালে নেতাকর্মীরা বলেন, কোন অনুপ্রবেশকারীরা বা দলের কেউ  দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তাহলে  আপনারা  নিজ হাতে তাদের প্রতিহত করবেন, এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনা মেনে চলবেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির বিগত দিনে কাহালু- নন্দীগ্রামের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করবেন। এছাড়াও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির উন্নয়ন মূলক কাজের এবং ভোট কেন্দ্রে যাতে সবাই যায় এবং নির্বাচন মুখী হয় সেই বিষয়ে মত বিনিময় সভায় আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।