ঢাকাMonday , 13 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Nadigram
May 13, 2024 11:23 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামীমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। সভাটি পরিচালনা করেন এসএএস সুপারিন্টেন্ডেন্ট ওবায়দুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।