- নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার ঘোষণা দেন।
বুধবার রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক বাঁধন সিনেমা হল এলাকায় মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

