ঢাকাMonday , 11 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে দুই মসজিদে এসি দিলেন পৌর মেয়র

Nadigram
March 11, 2024 7:10 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গরমের সময় মুসল্লিদের স্বস্তি দিতে পৌরসভার দুটি জামে মসজিদে ৫টি এসি প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম উত্তরপাড়া জামে মসজিদে তিনটি এসি ও বেলঘরিয়া জামে মসজিদে দুটি এসি প্রদান করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের আগেই গরম পড়তে শুরু করেছে। সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময়ে মুসল্লিরা যেন স্বস্তিতে থাকে সেজন্য নির্বাচনী ইশতেহার অনুযায়ী জামে মসজিদে এসির ব্যবস্থা করে দিয়েছি।

পৌরসভার রাজস্ব তহবিল থেকে ৩ লাখ টাকা ব্যয়ে দুই মসজিদের জন্য ৫টি এসি প্রদানকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, কাউন্সিলর জুলফিকার আলী, সাবেক কাউন্সিলর আলী হাসান, স্থানীয় মোহাম্মদ ফটিক, শাহাদত আলীসহ দুই মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।