ঢাকাMonday , 19 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগ নেতার পিতার ইন্তেকাল, শোক বিবৃতি

Nadigram
February 19, 2024 9:22 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পিতা আছির উদ্দিন প্রামানিক ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত শনিবার ভোরে পূর্বপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদযোহর পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

পৌর আওয়ামী লীগ নেতার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন, শিল্প ও বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোখলেছার রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, ববিতা বেগম, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, আয়নাল হক, উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা শাহীনুর রহমান, ফারুক হোসেনসহ পৃথক বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।