ঢাকাMonday , 29 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে মেয়রের উদ্যোগে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ

Nadigram
April 29, 2024 7:59 pm
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধিঃ

প্রচন্ড তাপদাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের উদ্যোগে ও নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সহযোগিতায় সাধারণ পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এসব বিতরণ উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজুর রহমান ফিরোজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ, নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-জাহিদ, সাংগঠনিক সম্পাদক রাব্বী হাসান, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।