ঢাকাThursday , 29 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত

Nadigram
May 29, 2025 7:48 pm
Link Copied!

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ

 বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নের জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১২টায় দাসগ্রামে বাজারে ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী টি এস অনুষ্ঠিত হয়। বুড়ইল ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা কেয়ারটেকার ও শেরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার নায়েব আমির ও ১নং বুড়ইল ইউনিয়ন এর কেয়ারটেকার আব্দুল মালেক, নন্দীগ্রাম উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, ১নং বুড়ইল ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আমির হোসেন আজাদী, অথিতি মেহমান হিসেবে আরো উপস্থিত নন্দীগ্রাম পৌর আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলিম, ওলামা বিভাগের ১নং বুড়ইল ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, আরো উপস্থিত ছিলেন লায়া মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগণ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মীদের উদ্দেশ্যে ব্যক্তিগত রিপোর্ট, দায়িত্বশীলদের আনুগত্য, কর্মীদের মানোন্নয়ন, ইসলামী সমাজ ব্যবস্থা চালু, নেতা নিবাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।