ঢাকাMonday , 14 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মোটরসাইকেলে বাসের ধাক্কায় আপন দুই ভাই নিহত

Nadigram
July 14, 2025 7:41 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আপন দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার ২নং সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের মৃত জলিল হোসেনের ছেলে মো, ইসমাইল হোসেন (৬০) এবং মো, ইদ্রিস হোসেন (৫৫)। সোমবার (১৪ই জুলাই) বিকেল সারে ৩টার সময় বগুড়া টু রাজশাহী মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো, মাসুদুর ফাহিম।

প্রাপ্ততথ্যে জানাগেছে, প্রয়োজনীয় কাজ শেষে নন্দীগ্রাম থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। এমতাবস্থায়, রাজশাহী গ্রামী যাত্রীবাহী বিআরটিসি বাস পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে, হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো, মাসুদুর ফাহিম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জরিত ঘাতক বাস পালিয়ে গেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।