ঢাকাTuesday , 4 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে রমজান উপলক্ষে বাজার মনিটরিং,ওজনে গড়মিল থাকায় দোকানীকে জরিমানা

Nadigram
March 4, 2025 3:34 pm
Link Copied!

মোঃ মেহেদী হাসান নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধিঃ 

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় নন্দীগ্রাম বাস্টষ্ট্যান্ড বাজারের বিভিন্ন কাচাবাজার,মশলার দোকান,মাছ-মাংসের দোকান ও মুদিখানা মনিটরিং করা হয়।পরে নন্দীগ্রাম কলেজপাড়ার ওস্তাদি দধি ভান্ডার নামক মিষ্ঠান্ন তৈরির প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র,মোড়কের ভেতরে পণ্যের নিট পরিমাণ ও পণ্যের পরিচয় না থাকায় ❝ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮❞ মোতাবেক ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ খান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।