ঢাকাSaturday , 16 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Nadigram
March 16, 2024 6:39 am
Link Copied!

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা:

নরসিংদীর পলাশে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজীপুর জেলার টঙ্গী থানাধীন কাঠাঁলদিয়া গ্রামের মমিন মিয়ার ছেলে।
ওসি ইকতিয়ার উদ্দিন জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল উপজেলার ঘোড়াশাল পৌর শহরের শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযানকালে রাস্তার পাশে একটি খাবারের হোটেলের সামনে মাদক কারবারি সুমন মিয়া দুইটি ব্যাগ নিয়ে অবস্থান করছিলেন। এসময় পুলিশের সন্দেহ হলে ব্যাগ দুটি তল্লাশিকালে ব্যাগ দুটি থেকে মোট সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সুমন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবদে সে স্বীকার করে যে ব্যাগ দুটি তার এবং দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।