ঢাকাSunday , 25 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Nadigram
February 25, 2024 1:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ এর তথ্য সংগ্রহ করতে যাওয়ায় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন বাবুকে এলোপাতাড়ি ভাবে ছেলে ও মহিলারা একত্রিত হয়ে মারপিট করিয়া রক্তাক্ত ও জখম করেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটের দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন সহ নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের মোঃ আফজাল হোসেন পিতা মৃত মহর আলী ও হাসপুকুড়িয়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান তাহাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালত ও থানায় মামলা চলমান। মোঃ আফজাল হোসেন বিজ্ঞ আদালত হতে রায় পাওয়ার পরে ছয় বিঘা পরিমাণ জমিতে সরিষা রোপণ করেন, ওই জমিতে সরিষা পেকে গেলে গত ২২ -০২-২৪ ইংরেজি তারিখে হাটমুরশন গ্রামের
১।মোঃ আব্দুর রশিদ পিতা মৃত হানিফ ২।মোঃ এরশাদ পিতা মৃত হজরত আলী, ৩।মোঃ শাজাহান আলী পিতা মোঃ আহাদ আলী। তাদের কে দিয়ে জোরপূর্বক ভাবে সরিষা উঠিয়ে রশিদের বাড়িতে রেখে দিয়েছে। সোহরাব মেম্বার ও হাসপুকুড়িয়া গ্রামের ফয়সাল এর সাথে তাহারা মোবাইল ফোনে কথা বলেই তাহারা সাংবাদিক কে মারপিট,রক্তাক্ত, জখম করেছে।

উপরোক্ত ঘটনা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার পূর্বেই সোহরাব মেম্বারের কথামতো হাসপুকুড়িয়া গ্রামে ফয়সাল ও মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানা সাংবাদিক বেল্লাল হোসেন বাবুকে নিয়ে আসে।

পরে ওই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছেন ও মামলার প্রস্তুতি চলমান।

সিংড়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম বলেন, ঘটনা শুনার পরে পুলিশ পাঠানো হয়েছে এবিষয়ে ওই সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
যে কোন মুহূর্তে মামলা করলে মামলা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।