ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নানা অভিযোগের মুখে বন্ধ চলনবিল মহিলা মাদ্রাসা

Nadigram
September 30, 2025 9:57 am
Link Copied!

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

আর্থিক সংকট ও নানাবিধ সমস্যায় নাটোরের সিংড়ায় চলনবিল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত গ্রহন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার(২৯ সেপ্টেম্বর) সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিচালিত মহিলা মাদ্রাসা নীতি নির্ধারনী কমিটির আয়োজিত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয় মাদ্রাসা কমিটি।

২০১৪ সালে প্রতিষ্ঠিত চলনবিল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসাটি তিনটি বিভাগে নারী শিক্ষার্থীদের সুনামের সাথে পাঠদান করে আসছিলো।

বর্তমানে বিভিন্ন এলাকায় মাদ্রাসার নামে আর্থিক সহায়তা উত্তলন সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়ায় বিভিন্ন পর্যালচোনার ভিক্তিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মহিলা মাদ্রাসা নীতি নির্ধারনী কমিটির আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন মুফতি সোহাইল আহমদ, মুফতি শাহাদাত, সাংবাদিক মোল্লা এমরান আলী রানা, মাওলানা তানজিল আহমদ, মুফতি আলী হাসান, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।