নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন, সংগ্রাম এবং সাফল্যের গৌরবোজ্জ্বল পথচলার ৪৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) আয়োজিত র্যালিটি নান্দাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।এসময় বক্তারা তাদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আগামী দিনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হক, নান্দাইল উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম,যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান আরিফ, মোঃ বদরুজ্জামান বাদল সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

