নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা)কেন্দ্রীয় কমিটিতে নিসচা’র আজীবন সদস্য নন্দীগ্রাম উপজেলার কৃতি সন্তান জামাল হোসেনকে (২০২৪-২৫) সালের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।জামাল হোসেন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হওয়াই তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান তালুকদার নিপু,কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর,শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ, শাহজাহানপুর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন আলম,সাধারণ সম্পাদক আনছার আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ রঞ্জু প্রমুখ।
উল্লেখ্য,০১ ফেব্রুয়ারি ২০২৪ আগামী দুই বছরের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ও এস এম আজাদ হোসেনকে মহাসচিব করে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।

