রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছা নয়, এটি হলো আত্মার মুক্তি। নতুন জায়গা, নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন। প্রকৃতির অকৃপণ সৌন্দর্য, পাহাড়-নদী-সমুদ্রের অনন্ত ডাক আর অচেনা শহরে ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। প্রতিটি গন্তব্যে লুকিয়ে থাকে নতুন কিছু শেখার, দেখার আর অনুভব করার সুযোগ। আর এই সুযোগকে একদম হাতের নাগালে এনে দিচ্ছে বাংলাদেশের অন্যতম প্রফেশনাল ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজম।
এক্সপ্লোরিং বাংলাদেশ স্লোগান নিয়ে ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকেই দেশের ভ্রমণপ্রিয় মানুষের জন্য স্বল্পবাজেটে আরামদায়ক, নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ভ্রমণের আয়োজন করে আসছে স্মার্ট ট্যুরিজম। শুরুতে সিরাজগঞ্জ ও ঢাকা থেকে ভ্রমণের আয়োজন করা হলেও বর্তমানে সিরাজগঞ্জ ও ঢাকার পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সকল জেলা সহ দেশের বিভিন্ন জেলাশহর থেকে দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে নিয়মিত ভ্রমণের আয়োজন করা হচ্ছে।
বিভিন্ন কোম্পানি বা অফিসের স্টাফদের নিয়ে কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর, প্যাকেজ ট্যুর, শিক্ষাসফরসহ বিভিন্ন ধরনের ভ্রমণসেবা দিয়ে থাকে স্মার্ট ট্যুরিজম। হোটেল, বাস, বিমান রিজার্ভেশনসহ খাবার প্যাকেজ এবং গাইডসেবাসহ ভ্রমণসংক্রান্ত সকল সেবা পাওয়া যাচ্ছে স্মার্ট ট্যুরিজমের মাধ্যমে।
সরেজমিনে স্মার্ট ট্যুরিজমের বিভিন্ন ইভেন্টে গিয়ে বাজেট, সেবার মান এবং নিরাপত্তা বিষয়ে ভ্রমণকারীদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা যায়। তারা বলেন, সকল শ্রেণির পর্যটকদের চাহিদা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে এভাবে সেবা নিশ্চিত করতে পারলে স্মার্ট ট্যুরিজম আরো অনেকদূর এগিয়ে যাবে। আমরা সবসময় স্মার্ট ট্যুরিজমের পাশে আছি।

